ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দক্ষ কর্মী গড়তে বিজিএমইএ’র সঙ্গে কাজ করছে হপ লুন

দক্ষ কর্মী গড়তে বিজিএমইএ’র সঙ্গে কাজ করছে হপ লুন

দেশের তৈরি পোশাকশিল্পে দক্ষ কর্মশক্তি গড়ে তুলতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হয়েছে হপ লুন অ্যাপারেল লিমিটেড। এর অংশ হিসেবে হপ লুনের ইউনিট-২ কারখানায় তৈরি পোশাকশিল্পে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি, হপ লুনের আটজন কর্মী বিজিএমইএর মূল্যায়ন ও অনুমোদনের পর এ উদ্যোগে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তারা সুইং মেশিন অপারেশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ও লিন ম্যানুফ্যাকচারিং, অ্যাডভান্সড গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট এবং সোশ্যাল কমপ্লায়েন্স ও এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট- এ চারটি বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিচ্ছেন। এ পর্যন্ত মোট ২০৮ জন এ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ১১৮ জনের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ৯০ জন হপ লুনে এবং অন্যরা বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছেন।

প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হপ লুন চাকরির মেলা ও ক্যারিয়ার কাউন্সেলিংয়েরও আয়োজন করছে। প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের বিজিএমইএর পক্ষ থেকে দেওয়া হচ্ছে সনদ ও প্রশিক্ষণ ভাতা। আর প্রশিক্ষকদের দেওয়া হচ্ছে সনদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত