ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ

৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ

স্পেশাল ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬-এর আওতায় দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মাত্র ৬০ কর্মদিবসে ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে। এছাড়াও একই বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, স্পেশাল ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬ এর সাফল্য প্রিমিয়ার ব্যাংকের সকল স্তরের কর্মকর্তার সক্রিয় অংশগ্রহণ এবং গ্রাহকদের অব্যাহত অবিচল আস্থারই প্রতিফলন। এছাড়াও তিনি টেকসই প্রবৃদ্ধি ও দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ ডিপোজিট সংগ্রহে আরও গতিশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন ডিপোজিট ক্যাম্পেইনকে আরও সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত