
ট্রাস্ট ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোর্শেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, উক্ত সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহাদত শিকদার, বিজিবিএমএস, বিজিওএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; ব্রিগেডিয়ার জেনারেল শামস্ মোহাম্মদ মামুন, এনডিইউ, পিএসসি; ব্রিগেডিয়ার জেনারেল মো. এহ্সানুল হক, এসজিপি, এসইউপি (বার), এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি; ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম, এসইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এম ফিল; ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি; ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি; আনিসউদ্দিন আহমদ খান (স্বতন্ত্র পরিচালক); ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব উন্মেষ রায় হিমেল। এছাড়াও উক্ত সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি