ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আনিস আহমেদ ইবিএল চেয়ারম্যান নির্বাচিত

আনিস আহমেদ ইবিএল চেয়ারম্যান নির্বাচিত

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে আনিস আহমেদকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। তার এই নিয়োগ গত সোমবার থেকে কার্যকর হয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির (ইসি) সদস্য এবং এর আগে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির (আরএমসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও। ২৬টি দেশে কার্যক্রম পরিচালনাকারী এ প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে বিস্তৃত ব্যবসার মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় ফাস্ট ফ্যাশন, ই-কমার্স, অটোমোটিভ ও ইলেকট্রনিক্স ব্র্যান্ডের সাপ্লাই চেইন সল্যুশন, প্রাইভেট কনটেইনার টার্মিনাল, ২০২৬ সালে যাত্রা শুরু করতে যাওয়া বাংলাদেশের প্রথম বিদেশি যৌথ উদ্যোগে এয়ারলাইন, এয়ারলাইন, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের ডিস্ট্রিবিউটরশিপ, লজিস্টিকস, খাদ্য ও পানীয়ের রিটেইল ব্যবসা এবং আর্থিক সেবা খাত। তিনি বুটস্ট্র্যাপড স্টার্টআপ ‘ওভাই’ (রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম), ওয়াদাআ.ইনসিউর (ইনসুরটেক) এবং আবাসন অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম যাত্রার প্রতিষ্ঠাতা। গত এক দশক ধরে তিনি বাংলাদেশে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উদ্যোগকে সক্রিয়ভাবে সহায়তা করে আসছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত