
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা ৯ আগস্ট ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দীন জিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো. নূরুল্লাহ এবং ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি