ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বৃক্ষমেলায় প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে: পরিবেশমন্ত্রী

বৃক্ষমেলায় প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে: পরিবেশমন্ত্রী

মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এ রেকর্ড প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদফতরে ‘জাতীয় বৃক্ষমেলা ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে আবদুল আওয়াল মিন্টু একথা জানান।

মন্ত্রী বলেন, এবারের মেলায় অংশ নিয়েছিল মোট ৭৪টি নার্সারি। মেলায় দেশের মানুষের অভূতপূর্ব সাড়ায় আমরা অভিভূত। সামাজিক বনায়নের মাধ্যমে বন অধিদফতর সবুজায়নের কাজ করছে।

তিনি বলেন, জলবায়ুর বিরূপ পরিস্থিতি এবং পরিবেশগত তাৎপর্যের প্রভাবে এ বৃক্ষমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষমেলা আজ শেষ হলেও দায়িত্ব শেষ হয়ে যায়নি বরং আসল কাজ মাত্র শুরু। এই মেলা থেকে কিনে নেয়া চারা সময়মতো রোপণ করবো এবং পরিচর্যা করবো।

এসময় দেশকে জলবায়ু সহনশীল ও সবুজ নিরাপদ করে গড়তে অঙ্গীকার করার আহ্বান জানান মন্ত্রী।

আবদুল আওয়াল মিন্টু বলেন, দেশের পরিবেশগত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় শহিদ জিয়া দেশে প্রথম সবুজায়ন প্রকল্প চালু করেছিলেন, শিখিয়েছিলেন কীভাবে পরিবেশ প্রাণ প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায়।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গত ১৩ জুন কক্সবাজারে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আবা/এসআর/২৬

বৃক্ষমেলা,চারা,বিক্রি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত