ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর-এর সচেতনতামূলক মতবিনিময় সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর-এর সচেতনতামূলক মতবিনিময় সভা

ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় নগদহীন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাংলা কিউআর-এর সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানটি উদ্বোধন করেন। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাউন্টিং বিভাগেররচেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার, এফসিএমএ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত