
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ানোর লক্ষ্যে দেশের প্রথম ডিজিটাল কাঁচা তুলার বাজার ‘কটনপোর্ট’ চালু করেছে আমেরিবাংলা কর্পোরেশন। রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমেরিবাংলা কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসওয়ার রহমান।
তিনি বলেন, কটনপোর্টের মাধ্যমে বাংলাদেশের স্পিনিং মিলগুলো সরাসরি মার্কিন কৃষকদের কাছ থেকে তুলা কেনার সুযোগ পাবে। এতে মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমার পাশাপাশি তুলার ন্যায্য মূল্য ও স্বচ্ছ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে।