
সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- স্লোগানকে সামনে রেখে সম্প্রতি বুয়েটে দেশীয় প্রজাতির গাছের চারা রোপণের কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি