
মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা ও মূল্যছাড় প্রদানের লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার ডিভিশনের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান। এ অংশীদারত্বের আওতায় এমডিবির কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা প্যাকেজে ৩০ শতাংশ, সকল প্যাথলজিক্যাল টেস্টে ২০ মতাংশ, সকল ডায়াগনস্টিক টেস্ট ও অন্যান্য সেবায় ১০ শতাংশ এবং ইনপেশেন্ট রুম ভাড়ায় ৫ শতাংশ ছাড় উপভোগ করবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি