ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

অপরাজিত ২৪ ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের অনুদান

অপরাজিত ২৪ ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের অনুদান

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে গুরুতরভাবে আহত ব্যক্তিদের চিকিৎসা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে অপরাজিত ২৪ ফাউন্ডেশনকে ১ কোটি ৫০ লাখ টাকা এককালীন অনুদান প্রদান করেছে এনসিসি ব্যাংক| এই সহায়তার মাধ্যমে জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে গুরুতরভাবে ক্ষতিগস্ত ৫০ জনকে পুনর্বাসন কার্যক্রমের আওতায় আনা হবে| প্রত্যেক উপকারভোগীর জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে| প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সরঞ্জাম, কর্মসংস্থান প্রাপ্তিতে সমন্বয় সাধন ও আয়বর্ধক কার্যক্রমের উপকরণ, বৃক্ষরেপাণ কর্মসূচি তদারকি এবং সরাসরি আর্থিক সহায়তার সমন্বয়ে এই অর্থ ব্যবহার করা হবে| এর মূল লক্ষ্য হলো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি তাদের টেকসই আয়ের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলা| সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত