ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

উদ্যোক্তাদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নিতে হবে: বিসিক চেয়ারম্যান

উদ্যোক্তাদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নিতে হবে: বিসিক চেয়ারম্যান

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো বলেছেন, শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন ও বিনিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে হবে। শিল্প স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেয়া হবে। সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শনকালে শনিবার বিকেলে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিসিক শিল্পপার্কগুলোকে আধুনিক, উদ্যোক্তাবান্ধব ও বিনিয়োগ-সহায়ক শিল্প পরিবেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিসিক কাজ করে যাচ্ছে। শিল্প উদ্যোক্তাদের প্রয়োজনীয় সেবা সহজীকরণ এবং শিল্প স্থাপনে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশকে আরো গতিশীল করা হবে। দ্রুত শিল্প স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ সময় বিসিক চেয়ারম্যান শিল্পপার্কে সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, প্লট বরাদ্দ ও শিল্প স্থাপনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেয়া হয় এবং শিল্প স্থাপনে আগ্রহী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। উদ্যোক্তারা শিল্প স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়ে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। এ পরিদর্শনকালে বিসিকের আঞ্চলিক পরিচালক, সহকারী মহাব্যবস্থাপক ও শিল্পপার্ক সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা,বিসিক চেয়ারম্যান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত