ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি

ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা

ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা

গাড়ি কেনার স্বপ্ন এখন আরও সহজে পূরণ করার সুযোগ তৈরি হয়েছে। গ্রাহকদের জন্য গাড়ি কেনার অর্থায়নকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং বিওয়াইডি বাংলাদেশ কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে। ফলে বিওয়াইডির গাড়ি কিনতে আগ্রহী গ্রাহকেরা পাবেন আকর্ষণীয় সুদহারে অটো লোন, বিশেষ অর্থায়ন সুবিধা ও নানা ধরনের অফার।

ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান এবং বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় ইউসিবির এসইভিপি ও সিআরএমডি (রিটেইল ও এসএমই)-এর প্রধান এস. এম. মইনুল হোসেন, ইভিপি ও ঢাকা মেট্রো অঞ্চলের প্রধান মাসুদুর রহমান সোনামত, ইভিপি প্রোডাক্ট বিভাগের প্রধান আহমেদ মাসুদুল গনি এবং বিওয়াইডি বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, প্রধান অর্থ কর্মকর্তা ফেরদৌস-উর রহমান, এফসিএ, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মিথুন ভট্টাচার্য এবং সেলস বিভাগের প্রধান ফাহমিদ ফেরদৌস (পুলক)সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত