ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সি প্যালেস অডিটরিয়ামে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আদিবা রহমান, যেয়াদ রহমান, মোহাম্মদ শাহাদাত হোসেন এবং খন্দকার মুহাম্মদ আদনান মাসুদ।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ'র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিলটন বেপারী, এফসিএ, সহকারি ব্যবস্থাপনা পরিচালক ও একচুয়্যারী আফরিন হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এবং ২০২৫ সালে ব্যবসায় সাফল্যের স্বীকৃতিসরূপ ৭৫ জন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাকে বর্ষ সেরা পদক প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত