ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের 'ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা' অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জি. গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক ও উদ্যোক্তা শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কেএম আওলাদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সিকান্দার, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত