ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিসিক শরৎ মেলা চলছে

বিসিক শরৎ মেলা চলছে

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে 'বিসিক শরৎ মেলা'। ৭ অক্টোবর সকাল ১১টায় তেজগাঁওস্থ বিসিক ভবনে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশীয় সিএমএসএমই শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত মানসম্পন্ন পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ৫ দিনব্যাপী এ মেলা ১১ অক্টোবর পর্যন্ত চলবে। মেলার উদ্বোধনের পর বিসিকের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত পণ্যভিত্তিক বই 'কারুপণ্য'-এর মোড়ক উন্মোচন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের দেশের কারিগরদের জন্মগত যে মেধা রয়েছে, তা কাজে লাগিয়ে আমাদের উদ্যোক্তারা নজরকাড়া পণ্য তৈরি করছেন। তবে গার্মেন্টস বা অন্যান্য চাকরির চেয়ে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেন আরও ভালো করতে পারেন, সেজন্য বিসিক তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। শুধু পণ্য তৈরি করলেই হয় না, তা মানুষের সামনে তুলে ধরতে প্রচারও প্রয়োজন। প্রচার ও বিপণন সুবিধা বাড়ানোর মাধ্যমে কুটির শিল্পের বাজার অনেক সম্প্রসারিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত