
সোনালী ব্যাংক পিএলসির রাজধানীর পল্লবী শাখার অভ্যন্তরীণ সজ্জা ও আধুনিকায়ন শেষে নতুন ঠিকানায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান ফিতা কেটে আধুনিকীকৃত এ শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন, জেনারেল ম্যানেজার'স অফিস ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী, শাখার কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি