ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

কটন সুতা আমদানির আদেশে সংশোধন

কটন সুতা আমদানির আদেশে সংশোধন

১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ সংক্রান্ত আগের আদেশে সংশোধন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সংশোধনীতে 'জাহাজীকরণকৃত' শব্দের পরিবর্তে 'স্থাপিত অথবা উক্ত তারিখের পূর্বে সংশোধিত এলসির মাধ্যমে আমদানিকৃত' শব্দসমূহ ও বন্ধনী প্রতিস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার এনবিআরের কাস্টমস রফতানি ও বন্ড শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭ এর আওতাধীন ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুবিধা প্রদান সংক্রান্ত ৭ সেপ্টেম্বর জারি করা আদেশটি সংশোধন করা হয়েছে। এতে বলা হয়, এনবিআরের আদেশ নং-৫১/২০২৬/কাস্টমস/৫১৯ এ উল্লিখিত 'জাহাজীকরণকৃত' শব্দের পরিবর্তে 'স্থাপিত অথবা উক্ত তারিখের পূর্বে সংশোধিত এলসির মাধ্যমে আমদানিকৃত' শব্দসমূহ ও বন্ধনী প্রতিস্থাপিত হবে।

তবে আগের আদেশের অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে এনবিআর। কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত