ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

প্রাইম ব্যাংক ও সন্ধানী গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক

প্রাইম ব্যাংক ও সন্ধানী গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক

ক্রস-ইন্ডাস্ট্রি বা আন্তঃখাত কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি ও সন্ধানী গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর লক্ষ্য দুই প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট অংশীজনদের আরও উন্নত আর্থিক ও কর্পোরেট সুবিধা দেওয়া। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্বে প্রাইম ব্যাংকের ব্যাংকিং সেবাকাঠামো এবং স্বাস্থ্যসেবা, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও বিভিন্ন ধরনের আর্থিক সেবা খাতে সন্ধানী গ্রুপের উপস্থিতিকে কাজে লাগানো হবে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক সন্ধানী গ্রুপের যোগ্য প্রতিষ্ঠানগুলো এবং সেসব প্রতিষ্ঠানের কর্মী, গ্রাহক ও শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেবে। এর মধ্যে রয়েছে মাল্টি-চ্যানেল ফি সংগ্রহ, প্রাইম পে-এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ইন্টারনেট ব্যাংকিং, বেতন ব্যবস্থাপনা, অর্থায়ন সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা, সঞ্চয়ী পণ্য, শিক্ষাসংক্রান্ত আর্থিক সেবা এবং বিদেশে উচ্চশিক্ষা সহায়তা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত