
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO 27001:2022 মানদণ্ড অনুযায়ী সফলভাবে সার্টিফায়েড হয়েছে। এই সার্টিফিকেশনের আওতাভুক্ত বিভাগগুলোর মধ্যে রয়েছে: তথ্য প্রযুক্তি বিভাগ (ITD), আইটি সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স বিভাগ (ITSGD), মানবসম্পদ বিভাগ (HRD) এবং সেইসঙ্গে ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইট। এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয় শান্তা পিনাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজের কাছে সার্টিফিকেশন হস্তান্তর করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার মির্জা আজহার আহমদ; এসইভিপি এবং চিফ রিস্ক অফিসার (ভারপ্রাপ্ত) অনির্বাণ হক; এসইভিপি এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. কামরুজ্জামান প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি