
আসন্ন দুর্গাপূজা ছুটি সমন্বয় করতে শনিবার (১৭ অক্টোবর) দেশের সব ব্যাংক খোলা থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয় আগামী ১৭ অক্টোবর নিয়মিত অফিস করতে হবে। এদিকে, মন্ত্রিসভায় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর এক দিন ছুটির প্রস্তাব অনুমোদন হয়েছে। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছুটি রয়েছে।
এরপরের দিন ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিল। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি।
২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০-২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।