
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪১৪তম সভা গত বুধবার ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সামগ্রিক ব্যাংকিং কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান, একে আজাদ, মো. মশিউর রহমান চমক, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম এবং মোয়াম্মেল এ চৌধুরী উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি