ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭০তম পর্ষদ সভা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭০তম পর্ষদ সভা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৭০তম সভা গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে সভায় পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ খলিলুর রহমান, আলহাজ সেলিম রহমান, হাফেজ আলহাজ মো. এনায়েত উল্লা, আলহাজ আহামেদুল হক, আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ মোহাম্মদ ইমাদুর রহমান, আলহাজ মো. রফিকুল ইসলাম, এসএম জহির উদ্দিন হায়দার এফসিএমএ, পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরপিডি), বাংলাদেশ ব্যাংক, ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত