ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ইমরান আহমেদ

আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ইমরান আহমেদ

আইএফআইসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন ইমরান আহমেদ। ব্যাংকিং, অর্থায়ন, পরিচালন কার্যক্রম, তথ্যপ্রযুক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তার ২৮ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। আহমেদ হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (FCA), সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (CISA), সার্টিফায়েড শরি'য়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (CSAA) এবং সার্টিফায়েড সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট (CSRS)। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি আন্তর্জাতিক নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসি (PwC)-এর তৎকালীন সহযোগী প্রতিষ্ঠান কাসেম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত