
কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা সম্প্রসারণ, পুনঃঅর্থায়ন তহবিলের অগ্রগতি পর্যালোচনা এবং উত্তরবঙ্গের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোগে 'এনআরবিসি সুফলা ও এনআরবিসি গতি: এসএমই রিফাইন্যান্স বিজনেস পেনিট্রেশন অ্যান্ড রিভিউ মিটিং' অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বগুড়ায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার। এতে এসএমই-এগ্রি বিজনেস ডিপার্টমেন্টের প্রধান মো. রমজান আলী ভূইয়া, সিআরএমডি-এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, রাজশাহী জোনাল হেড অসিম কুমার দাস, রংপুর জোনাল হেড হিমাদ্রি শেখর দুবে এবং শাখা-উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি