
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেবা সহজতর করা এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ উৎসাহিত করতে নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির আর্থিক সেবা এবং নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের শিক্ষার্থী পরামর্শ নেটওয়ার্ককে একত্রিত করা হয়েছে, যাতে শিক্ষার্থী ও তাদের পরিবার বিদেশে পড়াশোনার জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা পান। এ সহযোগিতার আওতায় শিক্ষার্থী রেফারেল, শিক্ষার্থীদের ফাইল প্রক্রিয়াকরণ এবং বিশেষায়িত ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে, যা বিদেশে উচ্চশিক্ষার পুরো প্রক্রিয়ায় আরও বেশি সুবিধা নিশ্চিত করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি