ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

'জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬'-এর উদ্বোধন করল মধুমতি ব্যাংক

'জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬'-এর উদ্বোধন করল মধুমতি ব্যাংক

গ্রাহকদের জন্য নিরাপদ ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানসহ ব্যাংকিং কার্যক্রমে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে মধুমতি ব্যাংক পিএলসি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খানের উপস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে 'জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (এনসিএসএএম)- অক্টোবর ২০২৬'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকী, ইভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন আরএম শরিফুল ইসলাম, ইভিপি ও হেড অব অপারেশনস ডিভিশন শেখ মোহাম্মদ শোয়েব, ভিপি ও চিফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অফিসার মোহাম্মদ নাজমুস সাকেব, ভিপি ও চিফ ফাইনান্সিয়াল অফিসার, মসিউর আলম মোল্লা, ভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. রেজাউল করিম, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান, এভিপি ও হেড অব আইটি সিকিউরিটি মো. ইসমাইল চৌধুরী এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত