ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাউয়েটে 'সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল ইরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স' শীর্ষক সেমিনার

বাউয়েটে 'সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল ইরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স' শীর্ষক সেমিনার

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে 'সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল ইরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স' শীর্ষক সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেমিনারটি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যানোরোমা ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান। অনুষ্ঠানের শুরুতে সিএসই বিভাগের শিক্ষার্থী সামিহা জাহান ফারিহা এর উপস্থাপনায় সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক অনন্যা সরকার স্বাগত বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত