ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেট

নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেট

নারায়ণগঞ্জে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। উদ্বোধন উপলক্ষে আগামী ৭ থেকে ৯ নভেম্বর নির্বাচিত প্রযুক্তিপণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দেবে প্রতিষ্ঠানটি। নারায়ণগঞ্জের আলমাস পয়েন্টে অবস্থিত নতুন এ আউটলেটে সরাসরি কেনাকাটার ক্ষেত্রে অফারটি পাওয়া যাবে।

গ্যাজেট অ্যান্ড গিয়ার দেশের অন্যতম প্রিমিয়াম প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। এটি অ্যাপলের অনুমোদিত বিক্রেতাও। নতুন আউটলেটটিতে বিভিন্ন ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোনের পাশাপাশি পাওয়া যাবে মোবাইল ফোনের আনুষঙ্গিক সামগ্রী, অডিও পণ্য, স্মার্ট ডিভাইস ও অন্যান্য প্রযুক্তিপণ্য। এ ছাড়া আউটলেটে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে অ্যাপল, স্যামসাং, মার্শাল, বোস, জেবিএল, হারমান কারডন, বেলকিন, ডিজেআই, গোপ্রো, গুগল, স্টারলিংক, মেটা ও অ্যামাজনসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য।

কেনাকাটা আরও সুবিধাজনক করতে আউটলেটটিতে রয়েছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ০% ইএমআই-তে মূল্য পরিশোধের সুবিধা। পাশাপাশি থাকছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ উপহার এবং নির্বাচিত পণ্যে ছাড়। ফলে ক্রেতারা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত