
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অডিট কমিটির ২য় সভা গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আসমা আখতার, এফসিএ এতে সভাপতিত্ব করেন। সভায় অডিট কমিটির সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলামসহ সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল ইউনিটের ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধি-প্রবিধি পরিপালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি