
কৃষি খাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সিরাজগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়। এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড. এম. বাবর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মামুন খান, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর, জয়নাল আবেদীন, অতিরিক্ত পরিচালক, কৃষি ঋণ বিভাগ-২, প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, শান্তনু বিশ্বাস, যুগ্মপরিচালক, কৃষি ঋণ বিভাগ-১, প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এবং কৃষিবিদ এস.এম. নাসিম হোসেন, উপজেলা কৃষি অফিসার, সিরাজগঞ্জ সদর। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি