ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ও ব্যবস্থাপকদের নেতৃত্বের গুণাবলি, আন্তঃব্যক্তিক দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে 'কানেক্ট, ইনফ্লুয়েন্স এন্ড গ্রো: লিডাশিপ ডেভেলপমেন্ট এন্ড ইন্টারপার্সোনাল এক্সেলেন্স' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর, ২০২৬ মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে দক্ষ নেতৃত্ব, কার্যকর যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত জ্ঞানের পাশাপাশি কর্মকর্তাদের নেতৃত্বের গুণাবলি, দলগত সমন্বয় ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করতে হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত