
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কল্যাণের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিশুদের নিরাপদ পরিচর্যার পরিবেশ উন্নয়নে মোট ১ কোটি ৩০ লাখ টাকার অনুদান প্রদান করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়। এ অনুদানের আওতায় উত্তরা, ঢাকায় অবস্থিত এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা, এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠান তিনটির সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্টদের জন্য আরও উন্নত ও সহায়ক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে কমিউনিটি ব্যাংক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি