ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

এনআরবিসি ব্যাংকের ৬ ধরনের এনআরসিটি হিসাব চালু

এনআরবিসি ব্যাংকের ৬ ধরনের এনআরসিটি হিসাব চালু

এনআরবিসি ব্যাংক পিএলসি প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ বাড়াতে ৬ ধরনের বৈদেশিক মুদ্রা টাকায় রুপান্তরযোগ্য হিসাব 'নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট' (এনআরসিটিএ) চালু করেছে। ১১ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে নতুন হিসাবগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান, এফসিএমএ। নতুন ৬টি হিসাবের মধ্যে সাধারণ ব্যাংকিংয়ের প্রবাসী গ্রাহকদের জন্য এনআরসিটিএ সেভার, এনআরসিটিএ বিজ ও এনআরসিটিএ এফডিআর। শরীয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিংয়ের গ্রাহকদের জন্য এনআরবিসি মুদারাবা সেভিংস এনআরসিটি অ্যাকাউন্ট, এনআরবিসি মুদারাবা এমটিডিআর এনআরসিটি অ্যাকাউন্ট এবং এনআরবিসি আল-ওয়াদিয়াহ এনআরসিটি অ্যাকাউন্ট। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত