ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

অগ্রণী ব্যাংকের 'Loan Classification (CL) Reporting' শীর্ষক প্রশিক্ষণ

অগ্রণী ব্যাংকের 'Loan Classification (CL) Reporting' শীর্ষক প্রশিক্ষণ

অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে চট্টগ্রামে 'Loan Classification (CL) Reporting' শীর্ষক আউটরিচ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মু. আফজাল হোসেন। ব্যাংকের এইচআর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন (এবিটিআই), ঢাকার আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সার্কেলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল কবির চৌধুরী। সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই), ঢাকার সহকারী মহাব্যবস্থাপক মীর মো. বায়েজিদ হুসাইন। কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঋণ শ্রেণীকরণসংক্রান্ত নিয়মনীতি সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান এবং সিএল রিপোর্টিং কার্যক্রম আরও দক্ষ ও নির্ভুল করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত