
কৃষি উৎপাদন বৃদ্ধি, জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে যশোরে প্রান্তিক কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ করল ন্যাশনাল ব্যাংক পিএলসি। গত শনিবার বিকাল ৫টায় ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠ প্রাঙ্গণে ন্যাশনাল ব্যাংক পিএলসি এই ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর। এসময় প্রধান অতিথি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রথম পর্যায়ে একশ' জন প্রান্তিক কৃষকের মাঝে ঋণ বিতরণ শুরু হয়েছে। এই কার্যক্রমে জামানতবিহীন ও স্বল্পসুদে কৃষকদের মাঝে ঋণ দেওয়া হচ্ছে। কৃষকদের আর্থিক ও সামাজিক মান উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি