
সুশাসন, মূল্যবোধভিত্তিক ব্যাংকিং এবং নৈতিকতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে সম্মাননা পেয়েছে ব্র্যাক ব্যাংক। 'ত্রয়োদশ আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫'-এ জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে ব্র্যাক ব্যাংককে মর্যাদাপূর্ণ গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এবারের অ্যাওয়ার্ডের মূল প্রতিপাদ্য ছিল 'প্রোমোটিং গভর্নিং এক্সিলেন্স'। সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএসর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি