
আর্থিক অপরাধ প্রতিরোধ ও কমপ্লায়েন্স ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে মধুমতি ব্যাংক পিএলসির উদ্যোগে 'এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৬' (AML & CFT Conference-2026) অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট (এএমএলডি)-এর পরিচালক এটিএম কামরুল কবির ভূঁইয়া। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সতর্কতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুমতি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. শফিকুল আলম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি