ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সাকিবের দলে ফেরা নিয়ে মন্তব্যে অনাগ্রহী সালাউদ্দিন

সাকিবের দলে ফেরা নিয়ে মন্তব্যে অনাগ্রহী সালাউদ্দিন

দেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু দেড় বছর ধরে জাতীয় দলে নেই বিশ্বখ্যাত এই অলরাউন্ডার। চব্বিশের গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগই এখন তার ঠিকানা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে অন্তত দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বারবার নিজের চাওয়া, প্রত্যাশার কথা বলেছেন বিভিন্ন মাধ্যমে। কিন্তু সুযোগ তৈরি হচ্ছিল না। সম্প্রতি বাংলাদেশের জার্সিতে আবারো সাবেক এই অধিনায়কের খেলা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বলা হয়েছে, সাকিবের ফেরার সম্ভাবনা ও সুযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। নানা মাধ্যমে এসেছে, আসছে মার্চে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই সাকিবকে চায় বিসিবি। ফর্মণ্ডফিটনেস ঠিক থাকলে নির্বাচকেরা তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করতে পারবেন।

কিন্তু ৩৯ বছর বয়সী সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আসলে কতটা ফিট? ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন ঠিকই, কিন্তু পারফরম্যান্স কি খুব আহামরি কিছু? দেড় বছর ধরে তো তাকে ছাড়াই তিন সংস্করণের ক্রিকেটে খেলছে বাংলাদেশ দল। সাকিবের একসময়ের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন অবশ্য জাতীয় দলে এখনো সাকিবের প্রয়োজনীয়তা অনুভব করেন। গতকাল বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ধূমকেতু একাদশের কোচ সালাহউদ্দীন। তবে সাকিব ইস্যুতে সালাহউদ্দিন খুব বেশি কথা বলার আগ্রহ দেখালেন না, ‘এই ব্যাপারে আসলে মন্তব্য করা আমার জন্য খুবই ডিফিকাল্ট।’ তবে সুযোগ থাকলে সাকিবকে তিনি জাতীয় দলের জার্সিতে দেখতে চান, সেই আগ্রহের কথা জানাতে পিছু পা হননি, ‘যদি কেউ বলে সাকিবকে আমি দলে চাই না-তাহলে আমরা এখনো বোকার রাজ্যে বাস করছি। তার থাকায় দলে ব?্যালেন্স চলে আসে। একজন বোলার, একজন ব্যাটসম?্যান দুদিকেই তাকে পাবেন। সাকিব কেমন ফিট থাকে সেটাও বড় ব?্যাপার। এটা (সাকিবকে) যে কেউ চাইবে। আমার মনে হয় না, এটা প্রশ্ন করার মতো বিষয়।’

বিসিবির পক্ষ থেকে এটিও বলা হচ্ছে, দেশে ফেরার সুযোগ হলে মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেই সাকিবকে চায় বোর্ড। তবে সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা তার রাজনৈতিক পরিচয়। জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। সরকার পতনের পর তার নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়েছে। আইনি জটিলতা কাটিয়ে সাকিবের দেশে ফেরা এবং দেশের হয়ে খেলার পথ সুগম করতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। সাকিবও এখন বাংলাদেশ দলে খেলতে আগ্রহী বলে জানিয়েছে বোর্ড। তবে পুরোনো কোচের সঙ্গে সাকিব এ নিয়ে আলোচনা করেছেন কি না, সেটি পরিষ্কার করেননি সালাহউদ্দীন, ‘সবকিছু তো বলা যাবে না ভাই...।’

প্রসঙ্গত, ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে নাম লিখানো সাকিব ২০২৪ সালে জাতীয় নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সরকার পরিবর্তনের ফলে ৬ মাসও রাজনীতি করতে পারেননি তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে। এছাড়া দুদকেও আছে তার মামলা। এসব কারণেও সাকিবের দেশে ফেরাটা কঠিন। চাইলেই দেশে ফিরে দেশের মাটিতে খেলতে পারবেন না। এদিকে বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের মাটিতে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি হবে ১২, ১৪ ও ১৬ মার্চ। পাকিস্তান সুপার লিগের কারণে পাকিস্তানের সফরটি হবে দুই ভাগে। মার্চে ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ মে মাসে। ভবিষ্যৎ সফর সূচিতে টি-টোয়েন্টি সিরিজও ছিল। তবে পরিবর্তিত সূচিতে তা বাদ হয়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত