
৬০ উইকেট শিকার করে চলমান রঞ্জি ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারি হলেন- জম্মু-কাশ্মীরের আকিব নবী। কর্ণাটকের বিপক্ষে ৫৪ রানে ৫ উইকেট শিকার করে শীর্ষে উঠেছেন তিনি। তার বোলিং তোপেই জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংসে দাঁড় করানো ৫৮৪ রানের সংগ্রহের জবাবে অনেকটাই পিছিয়ে পড়েছে কর্ণাটক। টুর্নামেন্টের ৯২ বছরের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক মৌসুমে ৬০ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি। চলমান আসরে এটি তার সপ্তম ফাইফার। আর রঞ্জি ট্রফির ক্যারিয়ারে ১৫তম বারের মতো শিকার করলেন ৫ উইকেট। দারুণ ধারাবাহিক পারফরম্যান্স করছেন তিনি এবারের আসরে। শিখর শেট্টিকে আউট করে ৬০ উইকেটের মাইলফলকে পৌঁছান নবি। এর আগে, কর্ণাটকের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে লেগ-বিফোর উইকেটের ফাঁদে ফেলেন। মায়াঙ্ক সাহসী ১৬০ রানের ইনিংস খেলে দলের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন।