ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

অধিনায়ক হিসেবে শাদাবই প্রথম পছন্দ কোচ হেসনের

অধিনায়ক হিসেবে শাদাবই প্রথম পছন্দ কোচ হেসনের

বিশ্বকাপ থেকে যদি ছিটকে পড়ে পাকিস্তান, অধিনায়কের দায়িত্ব থেকেও হয়তো বিদায় ঘণ্টা বেজে যাবে সালমান আলি আগার। পরবর্তী অধিনায়কের ছবিটা এখন থেকেই দেখতে পাচ্ছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের ধারণা, পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছে শাদাব খান। ভাবনার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক শাদাব খান। ফ্র্যাঞ্চাইটির প্রধান কোচ হিসেবে দুই বছর কাজ করেছেন মাইক হেসন, যিনি এখন পাকিস্তান দলের প্রধান কোচ। এই দুজনের যুগলবন্দিতে ২০২৪ সালে পিএসএলের শিরোপা জিতেছে ইসলামাবাদ। আফ্রিদির ইঙ্গিত শাদাব ও হেসনের ঘনিষ্ঠতার দিকে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যদি হেসন পাকিস্তানের দায়িত্বে টিকে যান, তাহলে শাদাবকে নেতৃত্বভার দেওয়া হবে বলে ধারণা করেছেন তিনি। এমনিতে শাদাবকে অধিনায়ক করা হলে আপত্তি নেই আফ্রিদির। তবে সামা টিভিতে তিনি বললেন, ধারাবাহিক পারফরম্যান্সে সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে হবে এই লেগ স্পিনিং অলরাউন্ডারকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত