
সাড়ে চার দশকেরও বেশি সময় পর আবার এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশ। কুয়েতে সেই এশিয়া কাপে খেলেছিলেন সালাউদ্দিন-চুন্নুরা। ৪৬ বছর পর বাংলাদেশ আবার এশিয়া কাপে। এবার খেলবেন আফিদা-ঋতুপর্ণারা। বাংলাদেশ নারী ফুটবল দল ঐতিহাসিক মুহূর্তের দোরগোড়ায় থাকায় ফুটবল সংশ্লিষ্ট সকলেই বেশ রোমাঞ্চিত। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নারী এশিয়া কাপের খেলা দেখতে গত পরশু দিন সিডনি এসে পৌঁছেছেন। গতকাল সোমবার দুপুরে টিম হোটেলে তিনি কোচিং স্টাফ ও নারী ফুটবলাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বাফুফে সভাপতি দলের প্রতি শুভকামনা জানান। ঋতুপর্ণারাও তার কাছে নিজেদের অবস্থান ব্যক্ত করেন। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে। তাই বাংলাদেশ থেকে সিডনি এসেছেন প্রায় ২০ জন সাংবাদিক। টিম হোটেলের সামনে বাফুফে সভাপতি তাবিথ সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। তিনি বলেন, ‘আগামীকাল বাংলাদেশ নারী দল চায়নার নারী দলের বিপক্ষে মাঠে নামবে। অবশ্যই এরইমধ্যে আমরা ইতিহাস তৈরি করেছি এবং আশা করি আগামীকাল আরেকটি ইতিহাস আমরা সৃষ্টি করতে পারব।’ চীন এশিয়া কাপের অন্যতম শিরোপা দাবিদার। তারা এশিয়া কাপ তো বটেই, বিশ্বকাপের ফাইনালেও খেলে। তাই বাফুফে সভাপতি ফুটবলারদের তেমন চাপে রাখতে চান না, ‘চীন কিন্তু বিশ্বকাপেও খেলে।