ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিল শ্রীলঙ্কা

বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিল শ্রীলঙ্কা

বাংলাদেশ পুরুষ দলের সাবেক হেড কোচ জেমি সিডন্সকে এবার নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান ক্রিকেট বোর্ড অবশ্য তাকে নারী দলের হেড কোচ হিসেবে নিয়োগ নিয়েছে। চুক্তি অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে এক বছরের জন্য। যার মেয়াদ শুরু হবে ১৬ মার্চ। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার রুমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হচ্ছেন। রত্নায়েকে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে দলের দায়িত্বে ছিলেন। তার অধীনে চামারি আতাপাত্তু নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ২০২৪ সালে প্রথমবারের মতো এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা জেতে। ওই আসরের ফাইনালে তারা শিরোপা প্রত্যাশী ভারতকে হারায়।

এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের পুরুষ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। লেভেল-৩ স্বীকৃত এই কোচ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ ছিলেন। এর আগে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডস দলেরও প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। ৬১ বছর বয়সী সিডন্স আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কা দলকে প্রস্তুত করার দায়িত্ব পালন করবেন। তার প্রথম অ্যাসাইনমেন্ট চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার বাংলাদেশ সফর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত