ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রাশিদ খানকে সরিয়ে দেওয়া হলো

রাশিদ খানকে সরিয়ে দেওয়া হলো

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাশিদ খানকে। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণার সময় গতকাল বৃহস্পতিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নেতৃত্বে বদল আনার কথা নিশ্চিত করে। রাশিদের নেতৃত্বে চলমান বিশ্বকাপের সুপার এইটে উঠতে ব্যর্থ হয় আফগানিস্তান। গত আসরের সেমি-ফাইনালে খেলা দলটি এবার গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হারে নিউ জিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ‘টাই’ হওয়ার পর নাটকীয় ডাবল সুপার ওভারে হেরে যায় তারা। গ্রুপের শেষ দুই ম্যাচে আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিততে পারে আফগানরা।

বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আফগানিস্তান। সম্প্রতি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবরে বলা হয়েছিল, রাশিদকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে বোর্ড। সেটিই সত্যি হলো। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য এদিন আলাদা দল দিয়েছে এসিবি। স্কোয়াডেও বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশ্বকাপ দলে থাকা ফাজালহাক ফারুকি, গুলবাদিন নাইব ও মোহাম্মাদ ইশাক কোনো দলেই জায়গা পাননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত