ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

অবশেষে ভারত ছাড়ল দক্ষিণ আফ্রিকাণ্ডউইন্ডিজ

অবশেষে ভারত ছাড়ল দক্ষিণ আফ্রিকাণ্ডউইন্ডিজ

এক সপ্তাহের বেশি ভারতে আটকে থাকার পর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের সব খেলোয়াড় নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে আইসিসি। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে থাকা দক্ষিণ আফ্রিকার ২৯ জন (পরিবারের সদস্যসহ) এবং ওয়েস্ট ইন্ডিজের ১৬ জন সদস্য নিজ নিজ দেশের উদ্দেশে বিমানে চড়েছেন। দুই দলের কিছু খেলোয়াড় ও স্টাফ এর আগেই দেশে ফিরে গেছেন। দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ সুপার এইটে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আর দক্ষিণ আফ্রিকা বিদায় নেয় আরও তিন দিন পর, ৪ মার্চ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে। পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ বা সীমিত হয়ে পড়ায় আইসিসি চার্টার্ড ফ্লাইটে খেলোয়াড়দের দেশে ফেরানোর চেষ্টা করলে তা বারবার বিলম্বিত হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দেশ ছাড়তে না পারলেও এ দুই দলের পর টুর্নামেন্ট থেকে বাদ পড়েও আগে ভারত ছাড়ে ইংল্যান্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত