ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যূতে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একই ভেন্যূতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামের শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ওয়ানডের ভেন্যূতে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ২৭ ও ২৯ এপ্রিল খেলবে তারা। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত