ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

প্রথমবার বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার মেয়েরা

প্রথমবার বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার মেয়েরা

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। গতকাল সোমবার বিসিবি এই সফরের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের মাটিতে এই প্রথম ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। সেদিনই রাজশাহীতে চলে যাবে তারা। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২২ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের মাঝে দুই দিন অনুশীলন করবে শ্রীলঙ্কা। সব কটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। পরের দিন অনুশীলন রয়েছে দলটির। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ৩০ এপ্রিল ও ২ মে সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টি-টুয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। আগামী ৩ মে দেশে ফিরবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত