ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দেড়শ’ টাকায় মিলবে টি-টোয়েন্টি টিকিট

দেড়শ’ টাকায় মিলবে টি-টোয়েন্টি টিকিট

ওয়ানডে সিরিজ শেষ। এবার মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৭ ও ২৯ এপ্রিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সিরিজের ঐ দুই ম্যাচের টিকিটের মূল্য গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন মূল্য দেড়শ’ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট- (www.gobcbticket.com.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা। পূর্ব গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন দেড়শ’ টাকা। পশ্চিম গ্যালারির টিকিট ২৫০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত