ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দেশে প্রথমবার প্যারা স্পোর্টস কার্নিভাল!

দেশে প্রথমবার প্যারা স্পোর্টস কার্নিভাল!

শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধীরা ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। বিশ্ব আসরে স্বাভাবিক ক্রীড়াবিদরা যেখানে খাবিন খান, সেখানে মুঠো মুঠো পদক জিতে আনেন অস্বাভাবিক ক্রীড়াবিদরাই। তাই এবার দেশে প্রথমবারের মতো বৃহৎ আকারে প্যারা স্পোর্টস কার্ণিভালের (ক্রীড়া উৎসব) আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি)। যার যাত্রা শুরু আজ থেকেই। দেড় মাসব্যাপী এই উৎসবে এক হাজারের বেশি হুইলচেয়ার ক্রিকেটার, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার এবং প্যারা ক্রীড়াবিদরা অংশ নেবেন। ক্রিকেটের খেলাগুলো হবে বিসিবির বিভিন্ন মাঠে। এবং অন্য খেলাগুলো হবে গুলশান ইয়ুথ ক্লাব, বিভিন্ন আউটডোর ও ইনডোর স্টেডিয়াম এবং সুইমিং কমপ্লেক্সে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আয়োজক কমিটির চেয়ারম্যান নাসিরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত থাকবেন বিসিবির সভাপতি তামিম ইকবালসহ সাবেক অনেক ক্রিকেটার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত