ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দুটি চার দিনের ম্যাচের জন্য দেওয়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে আছেন টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন ছয় জন- জেরল্ড কুটসিয়া, সেনুরান মুথুসামি, শেপো মোরেকি, জুবাইর হামজা, লেসেগো সেনোকওয়ানে ও কোডি ইউসুফ। এছাড়াও আছেন দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা টপ অর্ডার ব্যাটসম্যান সিনেথেম্বা কেশিলে। আগামী ১৬ অগাস্ট পচেফস্ট্রুমে শুরু হবে ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয়টি বেনোনিতে আগামী ২৩ অগাস্ট থেকে। সবশেষ গত মে মাসে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা দল লায়ন্সের বিপক্ষে ‘এ’ দলের হয়ে খেলেছেন কুটসিয়া, হামজা, সেনুকওয়ানে ও ইউসুফ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত